• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • ঠাকুরগাঁও

রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ২৮ অক্টোবর ২০২৬, ২৩:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে আসনটির ১৮৫টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আসনের ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্রে মোট ১৮৫টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ চলবে।’

তিনি আরও বলেন, ‘বুধবার সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনি সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় উপকরণ পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সেগুলো ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।’

সরঞ্জাম পরিবহনের সময় প্রধান সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। এ সময় পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ২৯ অক্টোবর নির্বাচন ঘিরে জেলায় প্রশাসনের বিভিন্ন স্তরের প্রায় ৫ হাজার ৩শ জন কাজ করবেন সুষ্ঠু নির্বাচনের জন্য। এর মধ্যে ২ হাজার ২৭২ জন পুলিশ, ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ৪০৫ জন আনসার, ইলেকশন ইনকোয়ারি কমিটির ৩ জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৫ জন কাজ করবেন। এছাড়া মোবাইল স্ট্রাইকিং ফোর্স ৯০টি, নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক ২৫ জন, বিদেশি পর্যবেক্ষক ৪ জন এবং দেশি ও স্থানীয় ১৭৭ জন পর্যবেক্ষক নির্বাচনি মাঠ পর্যায়ে কাজ করবেন।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটোভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় বাসিন্দা রোমান ইসলাম বলেন, ‘আমরা অপেক্ষা করছি ২৯ অক্টোবরের জন্য, সেদিন সৎ যোগ্য ব্যক্তিকে আমিসহ আমার পরিবারের ২০ জন সদস্য ভোট দেবেন।’

অন্যদিকে শহরের বসিরপাড়া এলাকার ভোটার কাশেম আলী বলেন, ‘আমরা চাই এই আসনটি মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত হোক। সেই সঙ্গে উন্নয়নও চাই। এজন্য অবশ্য যোগ্য ব্যক্তিকে ভোট দিবো।’

এদিকে বুধবার বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, ‘ক্ষমতাসীন দলের প্রার্থী ও তার সমর্থকরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। সেই সঙ্গে স্থানীয় প্রশাসনেরও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে, তাদের একাধিকবার অভিযোগ করা হলেও ব্যবস্থা নেয়নি। তাই সুষ্ঠু ভোট নিয়ে সংশয় রয়েছে।’

তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হলে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না। ভোটে অনিয়ম হলে অবশ্যই আমরা দলীয়ভাবে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।’

এদিকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বলেন, ‘দেলাওয়ার হোসেনের অভিযোগ ভিত্তিহীন। ধানের শীষের জোয়ার দেখে তারা অপপ্রচার চালাচ্ছে। তারা নানাভাবে ভোটকে বিতর্কিত করার পাঁয়তারা করছে।’

তিনি বলেন, ‘এই এলাকার মানুষ অপেক্ষা করে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। চারদিকে ধানের শীষের জয়জয়কার। আমি জয়ী হলে মাদকমুক্ত করার পাশাপাশি উন্নয়নে ভূমিকা রাখবো।’

রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম বলেন, ‘জাতীয় নির্বাচনের চেয়ে কয়েকগুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনী ভোটের মাঠে রয়েছে। আমরা আশা করি, সুন্দর ও সুষ্ঠু পরিবেশ ভোট শেষ হবে।’

আরও পড়ুন

জুলাই আন্দোলনের মামলার আসামি হয়েও ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী আবুল বাশার

দৌলতপুরে অবৈধ ড্রেজারের ৫ পাইপলাইন বিচ্ছিন্ন

কুয়াকাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ

উল্লেখ্য, ঠাকুরগাঁও ১ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে ভোটার রয়েছে ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন ও নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩ জন।

/অ

  • ঠাকুরগাঁও
  • নির্বাচন
এ সম্পর্কিত আরও খবর
আরব নাগরিকদের ছাড়া নেতানিয়াহুর জোটকে হারানো অসম্ভব: আয়মান ওদেহ
আরব নাগরিকদের ছাড়া নেতানিয়াহুর জোটকে হারানো অসম্ভব: আয়মান ওদেহ
জুলাই আন্দোলনের মামলার আসামি হয়েও ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী আবুল বাশার
জুলাই আন্দোলনের মামলার আসামি হয়েও ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী আবুল বাশার
নেতানিয়াহুর এগিয়ে থাকা অনেককেই অবাক করেছে: মার্কিন রাষ্ট্রদূত
নেতানিয়াহুর এগিয়ে থাকা অনেককেই অবাক করেছে: মার্কিন রাষ্ট্রদূত
আমার সমর্থন নেতানিয়াহুর জন্য বড় পার্থক্য তৈরি করেছে: ট্রাম্প
আমার সমর্থন নেতানিয়াহুর জন্য বড় পার্থক্য তৈরি করেছে: ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X